বাগেরহাটে বিয়েতে অস্বীকৃতি, হামলায় হবু বরের ভগ্নিপতি নিহত
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ২:৩৭ এএম

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় হবু বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং হবু বরের বোন জামাই। তার স্ত্রী ও ৪ টি মেয়ে রয়েছে।

হবু বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহাদাত মুন্সির সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছিলাম যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে যাচ্ছিলাম। এ সময় মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায় কনে পক্ষের লোকজন। হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ঘটনায় কথা বলার জন্য কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft