ঈদে এলো মমতাজের ‌‘তেজপাতা’
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৩:২১ পিএম

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন হয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। ‘তেজপাতা’ শিরোনামে গানটি গতকাল বুধবার টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির কথা ও সুর করেছেন কৌশিক হোসেন তাপস।

ঢাকার একটি ব্যস্ত কাঁচাবাজারে তেজপাতা মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। এ গানের প্রথম লাইনগুলো হচ্ছে- ‘বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না।’

মমতাজ বলেন, ‘অনেকদিন পর ঈদে একটি নতুন গান করলাম। এটি নিঃসন্দেহে শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে। দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ, সেগুলো যেমন মানুষের মুখে মুখে থাকে, তেমনি এ গানের কথাগুলোও চমৎকার। অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি। এটি ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft