কাজিপুরে হেরোইনসহ দুই যুবক আটক
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৫:০৯ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে ১০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পরানপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক আসামীরা হলেন- পরানপুর দক্ষিণপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৪) ও পরানপুর পূর্বপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে আল আমিন (২২)। 

কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইমসহ দুই যুবককে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft