মেট্রোরেলে ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৩:০৭ পিএম

রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবী লীগ।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসছে জুলাই থেকে, হঠাৎ করে কারা এ ধরনের ঘোষণা দিলো? এ সম্পর্কে আমরা কিছু জানি না।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। মেট্রোরেলের সুফল মানুষ পাচ্ছে। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো, আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যাননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft