মেহেরপুরে আইডিইবি'র উদ্দ্যোগে ঈদ উপহার বিতরণ
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৭:০৬ পিএম

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের আইডিইবি অফিস প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা ও  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম।

এছাড়াও এসময় আইডিইবি মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলিম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft