দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ ২১ মে
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ২:৩৬ পিএম

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। 

সভা শেষে ইসি সচিব জানান, ১৬১ উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুসারে এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।

তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোটগ্রহণ করা হবে ২১ মে।

এবার চারটি ধাপে অনুষ্ঠিত হবে দেশের ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচন। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft