পাকিস্তানে দাঙ্গা: ইমরান খানের ৫১ সমর্থকের কারাদণ্ড
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১১:৪৪ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ৫১ সমর্থককে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গত বছর ৯ মে সামরিক স্থাপনায় হামলা ও ভাংচুরসহ দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় সময় শনিবার (৩০ মার্চ) তাদেরকে এ সাজা দেয় গুজরানওয়ালার সন্ত্রাসবিরোধী আদালত (অ্যান্টি টেরোরিজম কোর্ট/এটিসি)। খবর জিও নিউজ। 

দুর্নীতির মামলায় ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপরই দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ শুরু করেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। মে মাসের ৯ তারিখ তারা বেশিকিছু সামরিক স্থাপনায় হামলা করে, এর মাঝে রয়েছে রাওয়ালপিন্ডির সেনা ঘাঁটি এবং ফয়সলাবাদের আইএসআই বিল্ডিং। গুজরানওয়ালা এলাকায় তাদের দলের একজন সমর্থক মারাও যান, আহত হন অনেক কর্মী এবং পুলিশ। 

সেদিনের দাঙ্গা সংক্রান্ত করা মামলায় এই প্রথম কোনো রায় দেয়া হলো। মামলার আসামিদের মাঝে রয়েছেন ওই দলের সংসদ সদস্য কলিমুল্লাহ খান। আদালত সূত্র থেকে জানা গেছে, এই ৫১ জনের প্রত্যেককে ১০ হাজার পাকিস্তানি রুপি অর্থদণ্ডও দেয়া হয়েছে। 

পিটিআইয়ের নেতারা দাবি করেন, দলটির দশ হাজারেরও বেশি সমর্থককে পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়ার বিভিন্ন জেলে পুরে রাখা হয়েছে কোনো স্পষ্ট অভিযোগ ছাড়াই।

দলটির নেতা ইমরান খান নিজেও গত বছরের আগস্ট মাস থেকে জেলে রয়েছেন। ৮ ফেব্রুয়ারি দেশটির জাতীয় নির্বাচনের ঠিক আগে তিনটি মামলায় তাকে ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়। সব মিলিয়ে ২০০টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft