পশুর নদীতে ট্রলারডুবি: নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৮:১৮ পিএম

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ইটবোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মোকছেদ হাওলাদার এর মরদেহ আজ শুক্রবার দুপুরে উদ্ধার করেছে মোংলা নৌ পুলিশ। স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার হয়।

এর আগে গত বুধবার গভীররাতে মোংলার বিদ্যার বাহন এলাকায় পশুর নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও মোকছেদ হাওলাদার নিখোঁজ ছিলেন।

নিহত শ্রমিক মোকছেদ হাওলাদার খুলনা জেলার রূপসা উপজেলার রহিমনগর এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।    

মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft