রিজভীর মতো ‘মাথা গরম’ করবেন না, ফখরুলকে কাদের
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৭:০৯ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো ‘মাথা গরম’ না করতে মির্জা ফখরুলকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুলের উদ্দেশ্যে এমন পরামর্শ দেন তিনি।

সমাবেশে মুক্তিযুদ্ধের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোথায় ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছেন তা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে আপনি কোথায় ছিলেন? কোথায় ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছেন? জানতে চাই। ২৫ মার্চ নিয়ে গণহত্যার একটি শব্দও উচ্চারণ করেননি। তাদের মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া। এরা দালাল। তাদের জন্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জোটেনি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft