মোবাইল সার্ভিলেন্সের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার: ফখরুল
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:০৮ পিএম

আজ সোমবার নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলি-গ্রেনেডের ভয়ে যারা পালাবে না- এমন তরুণ যুবক ও ছাত্রনেতা তৈরি করতে হবে। 

মির্জা ফখরুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলতে হবে। যারা ভয়ে পালাবে না, এই ধরনের সাহসী নেতৃত্ব তৈরি করতে হবে। ইমরান খান দেখিয়ে দিয়েছেন কীভাবে তরুণদের মাঠে নামতে হয়। প্রতিরোধের হাতিয়ার তৈরি করুন সামাজিক যোগাযোাগমাধ্যমকে।

আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের নামে সরকার নাটক করেছে। দেশের ভেতরে-বাইরে কেউ এ নির্বাচন গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে তারা। ১৯৭৫ সালে দেশের মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, এখন ছদ্মবেশে গণতন্ত্রের লেবাস ধরেছে।

তিনি বলেন, মোবাইল সার্ভিলেন্সের মাধ্যমে ১৬ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার। কি ভয়াবহ পরিস্থিতি! এ সময় বর্তমানে রমজানের এই সময়ে মানুষের নিত্যপণ্য কেনার পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft