খুলে দেয়া হয়েছে বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ২:৪৮ পিএম আপডেট: ২৪.০৩.২০২৪ ২:৫১ পিএম

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ প্রকল্পের আওতায় ঢাকা-গাজীপুর রুটে নির্মিত সাতটি ফ্লাইওভার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার সচিবালয়ে তার কার্যালয় থেকে ভার্চুয়ালি ফ্লাইওভারগুলো উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, 'এগুলো যাত্রীদের জন্য ঈদ উপহার। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা এই ফ্লাইওভারগুলো খুলে দিয়েছি।'

এ বছরের মধ্যেই বিআরটি সেবা চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft