গাজায় একদিনে আরো ৭২ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ১০:৪১ এএম


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে গত একদিনে আরো ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন ১১৪ জন। গাজার ঘন জনবসতি এলাকাগুলোতে বিমান ছাড়াও স্থল আক্রমণ করেছে ইসরায়েল বাহিনী। খবর: আল জাজিরার।

দেইর এল-বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আতঙ্কিত শিশুসহ বিপুল সংখ্যক আহত ব্যক্তি আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে। সেখানে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা চালিয়ে পাঁচ শিশুসহ অনেক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি নতুন প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি পূর্ববর্তী পাঠ্য ভেটো করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft