যৌন নিপীড়ন: জবি শিক্ষক ইমনকে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:৩৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মিমকে যৌন হয়রানি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষক প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার এবং অভিযুক্ত অপর শিক্ষক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত জানানো হয়

বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন জবি উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত শিক্ষক প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অভিযুক্ত অপর শিক্ষক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে বিশেষ সিন্ডিকেট সভা অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের নামে একাধিক হেনস্তার অভিযোগ পাওয়া গিয়েছে জানান সাদেকা হালিম। এর আগে, সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে এসে অভিযোগ করেন জবি শিক্ষার্থী কাজী ফারজানা মিম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft