ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৬
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২:৩৪ পিএম

টানা পাঁচ দিন ধরে চলা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা আর ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন অন্তত ছয়জন। দেশটির দুর্যোগ মোকাবিলা দফতর বিএনপিবি এই তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা ও রয়টার্সের।

বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মার্চ থেকে বর্ষণ শুরু হয়েছে পশ্চিম সুমাত্রার বিভিন্ন অঞ্চলে। টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রদেশের বিভিন্ন এলাকার সেতু, স্কুল ছাড়াও অন্তত ২৮০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। বরং সামনের কয়েক দিন ভারীবর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft