জবিতে মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২:৩০ পিএম আপডেট: ১২.০৩.২০২৪ ২:৩০ পিএম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে যাদের মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের ৭ দিনের মধ্যে হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১১ মার্চ) হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। 

হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, নিয়ম অনুযায়ী এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিন বলা হয়েছে। তবে ছাত্রীরা চাইলে তিন-চার দিন বেশি সময় নিতে পারে, যেহেতু সামনে ঈদ আছে। তবে তাদের ফাঁকা সিটে নতুন করে শিক্ষার্থীও ওঠাতে হবে। হলে অনেক ছাত্রীই আছে যাদের ফলাফল হয়ে গিয়েছে তাদের সিট ছাড়তে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft