ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিল্লাল জয়ী
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:১৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বেসরকারি প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক) ৭৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন (চশমা প্রতীক) পেয়েছেন ৪৯০ ভোট ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম এমএসসি (আনারস প্রতীক) পেয়েছেন ১৩৩ ভোট।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft