বিরতির পর ফিরলেন তানিন সুবহা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:৫২ পিএম

আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়ে অভিনয়ে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। 

শূটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, বিরতীর পর শুটিং করছি,  অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি। জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। 

প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft