৩ বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৩:০৫ পিএম আপডেট: ০৯.০৩.২০২৪ ৩:০৬ পিএম

আজ শনিবার দশম জাতীয় কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হলেন রওশন এরশাদ। 

কাউন্সিলে আগামী তিন বছরের জন্য জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী ফিরোজ রশীদ। সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা নির্বাচিত। এছাড়া ৫ জন কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে। 

কো-চেয়ারমানরা হলেন শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, সুনীল শুভ রায়।  

সুনীল শুভ রায় জাতীয় পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft