মালয়েশিয়ায় ছেলে আটকের চিন্তায় স্ট্রোকে মায়ের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭:৫৭ পিএম

মালয়েশিয়া পুলিশের হাতে ছেলে আটকের চিন্তায় সালমা খাতুন (৪৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। ৫ সন্তানের জননী সালমা মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

আজ শুক্রবার ৮ সকাল সাড়ে ১০ টার দিকে জানাজা শেষে স্থানীয় গারেস্থান ময়দানে তাকে দাফন সম্পন্ন করা হয়। 

সালমা খাতুনের নিকট আত্মীয় সাঈদ হাসান জানান, সালমা খাতুনের বড় ছেলে রাজিব হােসেন গত ৬ মাস আগে ৬ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে কর্মের তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে কর্ম না পেয়ে গোপনে কষ্টে জীবন-যাপন করছিলেন। সম্প্রতি মালয়েশিয়া পুলিশ গোপনে থাকা শতাধিক প্রবাসীদের আটক করে। তাদের মধ্যে আটক হয় রাজিবও। এ খবরে বৃহস্পতিবার সালমা স্ট্রোক করেন। এসময় পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, ছেলে আটকের কথা শুনেই সালমা অসুস্থ্য হয়ে পড়েছিলেন। স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠানারে পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই চিন্তা থেকেই সালমার মৃত্যু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft