রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপে লাইনম্যানের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৪:১২ পিএম

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপে পড়ে ইমরান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন পরিবহনের লাইনম্যান হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

পরে মুমূর্ষ্য অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ইমরান কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পানার পা গ্রামের সালেক ভূঁইয়ার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘ইমরান সকালের দিকে যাত্রাবাড়ি চৌরাস্তায় লাইনম্যানের কাজ করছিলেন। সে সময় রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। আমার স্বামী তখন ওই বাসের পাশ দিয়ে যাওয়ার সময় মিতালী পরিবহনের একটি বাস গর্তে হেলে পড়ে তাঁকে চাপা দেয়। এতে আমার স্বামী গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।’

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft