কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১:২৫ এএম

ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে অন্তত তিন ক্রু নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা। এডেন উপকূলে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে জাহাজটিতে হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনী জানায়। বার্বাডোস-পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স নামে পণ্যবাহী ওই জাহাজটিতে হামলার পরপরই আগুন ধরে যায়। বিবিসির খবরে বলা হয়েছে, কার্গো জাহাজে হুথিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটল।

মধ্যপ্রাচ্যে অপারেশন তত্ত্বাবধান করা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, তিন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, হুথিদের এই বেপরোয়া আক্রমণ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিচ্ছে।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা। এক বিবৃতিতে হুথি বলেছে, জাহাজটির ক্রুরা তাদের দেওয়া সতর্কতা অবজ্ঞা করেছে। যতদিন পর্যন্ত ইসরায়েল গাজায় সংঘাত থামাবে না ততদিন পর্যন্ত জাহাজে হামলা বন্ধ করবে না বলে জানিয়েছে হুথি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft