পিএসজিকে কোয়ার্টারে তুললেন এমবাপে
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:১৪ পিএম

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয় লেগে জোড়া গোল করে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টেনে তুলছেন কিলিয়ান এমবাপে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে জিতে আগেই এগিয়ে ছিল পিএসজি। ফিরতি লেগে ফ্রান্সের ক্লাবটি জিতেছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পিএসজি।

গতকাল মঙ্গলবার সোসিয়েদাদের মাঠে ১৫ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় পিএসজি বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নিজের দ্বিতীয় গোল করেন করেন এমবাপে। তার ৫৬ মিনিটের গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। এরপর ম্যাচের শেষ সময়ে ৮৯ মিনিটে দুই লেগের একমাত্র গোল করে সোসিয়েদাদ। দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

এই নিয়ে ১৫ আসরে চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্বে পিএজির হয়ে ১১ গোল করলেন এমবাপে।

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘আমরা তখনই জানতাম যে আমরা ঘুমাতে পারব না। যদি তারা আগে গোল (প্রথম লেগে) করে ফেলতো, তাহলে তাদের ভক্তদের সমর্থনে এগিয়ে যেতে পারতো। আমাদের শুরুতেই তাদের আশাহত করতে হতো। আমরা সেটাই করেছি এবং কোয়ার্টার ফাইনালে উঠে আমরা খুব খুশি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft