এক লাফে ভরিপ্রতি ২২১৭ টাকা বাড়ল সোনার দাম
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:৫৭ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৬৮০ টাকা ঘোষণা করেছে বাজুস। গ্রামপ্রতি বেড়েছে ১৯০ টাকা। 

সে হিসেবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিপ্রতি বেড়েছে ২২১৭ টাকা।

বুধবার (৬ মার্চ) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft