আশাশুনিতে সড়ক দুর্ঘনায় নিহত ২, আহত ১
সাতক্ষীরা প্রতি‌নি‌ধি:
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:০৪ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ঢাকুয়া নদীর ব্রিজে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নয়ন ঘোষ (১৮) একই গ্রামের উইলিয়াম (১৮)। এছাড়া আহত হয়েছে কর্নেল ঘোষ (১৭)।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চতি করে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা মৃতদেহ দুটি উদ্ধার করেছে। এছাড়া আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft