‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত’
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১:২৫ পিএম

শুধু সীমান্ত নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকদের সম্মেলনের (ডিসি) অংশ নেওয়ার পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসকদের সঙ্গে রোহিঙ্গা সংকট, মাদক পাচার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তারিক আহমেদ সিদ্দিক।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাভাবে রাখতে কাজ করছে সরকার। শুধু সীমান্ত বা মিয়ানমার নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সেটা মানব। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সবসময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী একযোগে কাজ করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft