গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৩ পিএম

মেহেরপুরের গাংনীতে মোঃ জামাল (৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‍্যাব। গাংনী র‍্যাব ক্যাম্পের একটি টীম শুক্রবার গভীর রাতে গাংনীর হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাঁজা। 

জামাল গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে। 

তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ও পলাতকদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন। 

র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, আটক জামাল ও তার দুই সহযোগি সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় জামাল আটক হলেও পালিয়ে যায় তার দুই সহযোগি। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৪(গ)/৪১ ধারায় গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৮ তাং- ২৪-০২-২৪ ইং।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft