রাজিবপুরে ঘরের দরজা ভেঙে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫২ পিএম আপডেট: ২৫.০২.২০২৪ ১২:০৪ এএম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী ব্যাপারীপাড়া ফরিস উদ্দিন (৩৫) নামক একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এনিয়ে গুরুতর আহতের স্ত্রী শরিফা বেগম বৃহস্পতিবার আট জনকে আসামি করে রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ফরিস এর স্ত্রী শরিফা জানান, ভোরে ফরিজল, তারা দরজা ভেঙে ঘরে ঢুকে আমার স্বামী (ফরিস উদ্দিন) কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপায়। এতে আমার স্বামীর মাথায় ১০ টি এবং ডান চোখের কোণে ৩টি সেলাই পড়েছে। আমি বাঁচাতে গেলে মাজেদা এসে আমাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আমার চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft