ভারতজুড়ে চলছে কৃষকদের ধর্মঘট
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩০ পিএম

ভারতজুড়ে চলছে কৃষকদের ‘গ্রামীণ ভারত বন্ধ’। কৃষকরা ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাষাবাদ এবং কৃষি সংক্রান্ত সব ধরণের কর্মকাণ্ড বন্ধ রাখার পাশাপাশি যান চলাচল বন্ধ করে দিয়েছে।

তিন বছর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত তিনটি আইন বাতিলের দাবিতে কয়েক মাস ধরে বৃহৎ পরিসরে কৃষকদের তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সে সময়ে অনেক কৃষকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এবার সেইসব মামলা প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা এবং সব কৃষি ঋণ মওকুফের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা ।

নিজেদের দাবি পূরণে পাঞ্জাব, হরিয়ানাসহ অন্যান্য রাজ্যের কৃষকরা সেবার যেভাবে দিল্লি যাত্রা করেছিল এবারও তারা একই পথে আন্দোলন করছে। সেবার কৃষকদের আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাদের প্রস্তাবিত কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়।

গত মঙ্গলবার থেকে কৃষকরা এবারের দিল্লি যাত্রা শুরু করেছে। সরকারের প্রতিনিধিদের সঙ্গে কৃষক নেতাদের আলোচনা চলছে। তার মধ্যেই শুক্রবার ‘গ্রামীণ ভারত বন্ধ’ পালনের ডাক দেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময়ে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কৃষকরা ‘চাক্কা জ্যাম’ পালন করবে। এই সময়ে দেশজুড়ে সব সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।

পাঞ্জাব সড়কপরিবহন, পানবাস এবং পিআরটিসি কন্ট্রাক্ট ওয়ার্কাস ইউনিয়ন কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রেখেছে বলে খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এর ফলে পাঞ্জাবের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে, সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে দিল্লির প্রবেশ মুখগুলোতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft