বাগেরহাটে সুপারি গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১২ পিএম

বাগেরহাটের কচুয়ায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো: নজরুল হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারুইখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নজরুল হাওলাদার বারইখালী গ্রামের মৃত. আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। 

নিহতের ভাতিজা মাহাতাব হাওলাদার বলেন, সকালে নিজের বাগানের সুপরি পাড়তে গিয়ে সুপরি গাছ ভেঙে তিনি মাটিত পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

উল্লেখ্য, এবছর একই এলাকায় ইউনুস মীর (৪০) নামে এক কৃষক সুপারি গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন এবং রিপন শেখ (৩৫) আরো একজন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft