৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৬ পিএম

যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক এ তথ্য জানান।

এদিকে ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। তবে এ সমস্যার কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়নি, যাত্রা বিলম্ব হয়।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক বলেন, আর কিছুদিন পরেই রমজান শুরু হবে। যে মাসে আমরা কিছু কর্মসূচি দেব। কারণ তখন অফিস টাইম চেঞ্জ হয়ে যাবে।

‘আমাদের এখন ১৫২ বার ট্রেন যাতায়াত করছে। যাত্রীদের চাহিদার বিবেচনায় আমরা আরো ২৬ বার যাতায়াত বৃদ্ধি করে দিচ্ছি। যে সময়টায় পিক আওয়ার হয়, সে পিক আওয়ারে হেডওয়ের সময়টা ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি, যা আগামী শনিবার থেকে কার্যকর হবে,’ বলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft