দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৭ পিএম

পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও মেহেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া।

এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

এদিকে পাবনা জেলার আটঘরিয়া। রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হয়েছে রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। 

তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এর আগে, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft