ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১:৩৩ পিএম

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে বেসরকারি বিমান সংস্থার তিনটি ফ্লাইটের ঢাকাগামী দেড় শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা বিরাজ করছে। এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে। সকাল ১১টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ মিটার। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান ওঠানামা করতে পারে। তাই কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সৈয়দপুরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা বিরাজ করছে। এই ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশা কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। এর ফলে ইউএস বাংলার দু’টি এবং নভোএয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল ১১টা ২০ মিনিটের পর থেকে ওইসব ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিলের সম্ভাবনা নেই। এছাড়া কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft