বছরের প্রথম দিন জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৪৯ পিএম

জাপানের ইশিকাওয়া প্রদেশে বছরের প্রথম দিন সোমবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে প্রদেশটিতে সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। এরই মধ্যে মধ্যাঞ্চলীয় উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার প্রথম সুনামির ঢেউ আঘাত হেনেছে।

এনএইচকে নিউজ ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগর উপকূলের নিগাতা, তোয়ামা, ইয়ামাগাতা, ফুকুই এবং হিয়োগো প্রশাসনিক অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা শহরে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে ১ দশমিক ২ মিটারেরও বেশি উচ্চতার সুনামি আঘাত হানে। সুনামির আঘাত আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মানচিত্রে দেখা গেছে, নোটো প্রদেশের কিছু অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকা, বিশেষ করে নোটো প্রদেশের লোকজনকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft