৭ জানুয়ারি আ. লীগ গণতন্ত্রকে দাফন করতে চায়: রিজভী
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৩৪ পিএম

আত্মগোপনে থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তারা ডামি নির্বাচন করে গণতন্ত্রকে দাফন করতে চায়।

সোমবার সকাল সাড়ে ৭টায় ১০-১৫ জন নেতাকর্মীকে নিয়ে কাফরুল এলাকায় লিফলেট বিতরণ করেন রিজভী। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল করিব রিজভী বলেন, ‘আওয়ামী লীগের স্বপ্ন সফল হবে না। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি ভোটাররা কেউ ভোটকেন্দ্রে যাবে না, তারা ভোট বর্জন করবেই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft