ফটিকছড়িতে একতারাকে সমর্থন দিয়ে নৌকাকে সড়ে যেতে কেন্দ্রের নির্দেশ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৮:১৫ পিএম

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সদ্য নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। 

এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে খাদিজাতুল আনোয়ার সনি ও একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছে সুপ্রিম পার্টির দলের চেয়ারম্যান সাইফুদ্দিন মাইজভান্ডারি।

ঘটনার সত্যতা জানতে চাইলে ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী বলেন, আমাকে দলের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ফোন করে বিষয়টি জানিয়েছে। আমরা কোন ফর্মুলায় নির্বাচন থেকে বের হয়ে আসবো সেটা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলছি। 

এই বিষয়ে সুপ্রিম পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া জানান, ফটিকছড়িতে একতারাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft