রোববার থেকে জেঁকে বসতে পারে শীত
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ২:১৫ পিএম

আগামী রোববার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এর ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।  

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক সাংবাদিকদের জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরো জানান, শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবার (২৯ ডিসেম্বর) তা কমে হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft