মানিকগঞ্জহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী টুলুর সংবাদ সম্মেলন
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৩ পিএম

মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

তার বিরুদ্ধে অপপ্রচার, চরিত্র হনন ও নির্বাচনী কাজে বাধাসহ কর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে আজ বুধবার বিকেলে সিংগাইরের বাইমাইল এলাকায় নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইতরা গ্রামে তার কর্মীরা নির্বাচনী প্রচারণা করার সময় তাদের বাধা দেয় নৌকার সমর্থকরা।

এছাড়া নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকি দেন আরেক আওয়ামী লীগ নেতা। অপরদিকে হরিরামপুর উপজেলায় তার কর্মী সমর্থকদের মারপিট করে জখম করা হয়।

এসব বিষয়ে প্রতিকার চেয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া নিরাপত্তা রক্ষায় থানায়ও অভিযোগ দায়ের করেছেন। তবে কোন প্রতিকার পাননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft