একাধিক মামলার আসামী ইয়াবা নিয়ে গ্রেপ্তার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৩ পিএম

হত্যা, ডাকাতি, চাঁদাবাজিুর অভিযোগে প্রায় এক ডজন মামলা থাকা আরব আলী (৩৬) নামে একজনকে ১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরব আলী জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে। 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরব আলী মোটরসাইকেলে করে যাওয়ার সময় তল্লাশি করে গোয়েন্দা শাখার সদস্যরা। তল্লাশিকালে আরব আলীর মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, আরব আলী একজন চিহ্নিত অপরাধী। সে প্রথমে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সেখান থেকে টেম্পু চালাতো। এরই মাঝে সে ডাকাত চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। পাশাপাশি সে সিএনজি শ্রমিক নেতা বনে যায়। এর আগে সে গত সেপ্টেম্বরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft