প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১:৪৫ পিএম

কিছুদিন ধরেই বিনোদন জগতের আলোচনার বিষয় ছিল অপু, তাপস ও মুন্নি ইস্যু। সমস্যা সমাধানের জন্য সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে হাজির হয়েছিলেন তাপস ও অপু বিশ্বাস।
ওই সমস্যা সমাধান হওয়ার পর ফেসবুকে আবার সরব হলেন ঢালিউড কুইন অপু।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সমালোচনা নিয়ে কথা বলেছেন এই নায়িকা।
ইংরেজিতে পোস্ট করেছেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেছেন, ‘আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। এটাই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তা বলেছেন, ‘পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা হয়নি। তাই ক্ষমা করতে শিখুন, এড়িয়ে যাওয়াও শিখতে হবে। কিন্তু কাউকে ভালো কাজ করতে বাধা দেবেন না, যেটা আপনি করছেন।’