আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাহিকে জরিমানা
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৬ পিএম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতে মাহিকে এক হাজার টাকা জরিমানা করেন।

মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে লড়ছেন। নির্বাচনি আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। এসময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহিয়া মাহি নিজে উপস্থিত ছিলেন না।

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ জানান, রাজশাহীর ছয়টি সংসদীয় আসন এলাকাতেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এজন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মাঠ পযার্য়ে কাজ করছেন। কোনো প্রার্থী নির্বাচনি আচরণবিধি ভাঙলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft