ধামইরহাটে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:২৩ পিএম

নওগাঁর ধামইরহাটে ধর্ষন মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। গতকাল রবিবার দিনভর অভিযান চালিয়ে র‍্যাব -৫ রাজশাহীর অধীন জয়পুরহাট ক্যাম্পের বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।

র‍্যাব সূত্র জানা যায়, জয়পুরহাট র‍্যাব (সিপিসি-৩) ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ ডিসেম্বর বিকেলে ৩ টার দিকে উপজেলার হরতকিডাঙ্গা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হরিতকীডাঙ্গা গ্রামের গমেজ মুন্সির ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, জৈনকা মোসাঃ জিন্নাতুন কে বিয়ে করার কিছুদিন পর মোসাঃ জিন্নাতুন আসামী মোঃ নজরুল ইসলাম কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে সে বিয়ের বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে মোসাঃ জিন্নাতুন বাদী হয়ে নারী ও শিশু দমন আইন অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft