প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনিতে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:০৫ পিএম

আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে কালকিনি পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা হয়।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এমপি।

এসময় কালকিনির মাটিতে প্রধানমন্ত্রীর আগমনকে সাফল্য মন্ডিত করতে সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান বক্তারা। নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে জনসভা করবেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন,শাহাবুদ্দিন ফরাজী,জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা,সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,সহ সভাপতি সৈয়দ আবুল বাশার,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভবতোষ দত্ত,আওলাদ হোসেন মাস্টার,মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান,রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী,কালকিনি পৌর মেয়র এসএম হানিফ,কালকিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft