বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯ জুয়ারী আটক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৪২ পিএম

জামালপুর  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ-২ শনিবার  গভীর রাতে বকশীগঞ্জ উপজেলা  বিশেষ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম সহ ৯ জুয়ারীকে আটক করেছে।

গোয়েন্দা শাখার(ডিবি)-২ অফিসার ইনচার্জ সোহেল রানা   জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি'র এস আই আবু রায়হানের নেতৃত্বে একটি টিম বকশীগঞ্জ  উপজেলার বাট্টাজোর  ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়ারীকে আটক করেছে।

আটকৃতরা হলেন, ১। মো: সিরামত আলী(৪০) পিতা আ: ছামাদ,২। বাচ্চু মিয়া(৫৩) পিতামৃত নাদের হোসেন, ৩। আ: মমিন(৫৬) ৪। জাহাঙ্গীর আলম(৪৩) পিতা: মৃত হাফিজ উদ্দিন, ৫। মাহাবুব (৪৭), ৬। সাইদুর মিয়া(৫০),৭। আজিজুর রহমান (৫০), ৮। মো: রাসেল (৩০) পিতা: মৃত জলিল, ৯।মো: গোলাম মোস্তফা (৪২) পিতা: মৃত খালেক, সর্বসাং পূর্ব দত্তেরচর।

পরে, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে রবিবার  দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft