অবরোধের সমর্থনে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬:০৮ পিএম

গণতন্ত্র পুনঃপ্রতিষ্টা, ডামি নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে অবরোধের সমর্থনে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার সকালে শহরের তেবাড়িয়া-স্টেশন রোড এলাকায় এই বিক্ষেভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা মিছিলে অবরোধের সমর্থনে নির্বাচন বর্জনে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি স্টেশন সড়ক প্রদিক্ষণ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

নাটোর জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ছাত্রদল সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজল, এন এস কলেজ ছাত্রদল আহবায়ক এস এম জুবায়ের, সদস্য সচিব মীর হাবীব, জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক আসিফ ইকবালসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft