পূর্ণিমার দোয়ার কারণে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২:৪৩ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ২:৪৫ পিএম

রাফসান সাবাবের হোয়াট অ্যা শোতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। সেখানে নানা প্রশ্নোত্তর চলার ফাঁকেই নির্বাচন প্রসঙ্গে একটি পর্ব চলে আসে। পর্বটির নাম 'বিলিভ।'  ওই অংশে সাবাব একটি ভিডিও দেখান। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে মঞ্চে দাঁড়িয়ে ফেরদৌসকে বলেন, পাঁচবার পাঁচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছ, ভেবো না মনোনয়ন পাবা। 

এর উত্তরে ফেরদৌস বলেন, বলা তো যায় না পেয়েও যেতে পারি। পুর্ণিমা ও ফেরদৌসের এই রসিকতা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দুজনে হেসে ফেলেন। 

এই ভিডিও  প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ফেরদৌস আমার বন্ধু আমার যতটুকু করার দরকার আমি করে দিয়েছি। আমি জায়গা মতো বলে দিয়েছি।

ফেরদৌস বলেন, পূর্ণিমা আমার জন্য দোয়া করেছে, ওর দোয়া আল্লাহ কবুল করেছে। এটা জ্বলন্ত উদাহরণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft