'নির্বাচনে বিকল্প বেছে নেয়ার সুযোগ নেই'
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২:৩৭ পিএম


আগামী সংসদ নির্বাচনে বিকল্প বেছে নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 

তিনি বলেছেন, ‘যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা কোনো নির্বাচনই না। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যেই এটা পড়ে না। নির্বাচনে বিকল্প বেছে নেয়ার সুযোগ থাকতে হবে।

রোববার রাজধানীর শেরেবাংলানগর থানাধীন আগারগাঁওস্থ আইডিবি ভবনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, ভোটবিডি ওয়েবসাইট সম্পর্কিত অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না। নির্বাচন হতে হলে, গণতন্ত্র হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকবে। গণতন্ত্র মানে বহুদলীয় গণতন্ত্র।

এটাকে আমি বলি ভোটাভুটির খেলা। আমি মনে করি, আমরা এখন ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছি। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে, তা অসাংবিধানিক। তাই বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft