গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের বাসে আগুন
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম

আজ শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর গুলিস্তানে ফ্লাইওভারের টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, রাত ৯টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft