বিএনপি এদেশের রাজনীতির পরগাছা: কাদের
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৫ পিএম আপডেট: ২৩.১২.২০২৩ ৮:৫৭ পিএম

আজ শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাট জিরো পয়েন্টে নির্বাচনি পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এদেশের রাজনীতির পরগাছা, আর এই পরগাছা দূর করার জন্য এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। 

এ সময় বিএনপিকে রাজনীতিতে পরগাছা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এরা আগুন সন্ত্রাসী, এরা খুনির দল, এরা গণতন্ত্র হত্যাকারী। এই পরগাছা দূর করার জন্য এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। দেশের স্বাধীনতা, সার্বভোমত্ব, গণতন্ত্র বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।’ 

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে গোড়াও হাসে।’ 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আমরা দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমরা শেখ হাসিনাকেই চাই। এ লড়াই বাংলাদেশের অস্তিত্বের লড়াই, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার লড়াই। এ লড়াইয়ে নৌকাকে বাঁচতে হবে। ৭ তারিখে ফাইনাল খেলা। সেই লড়াইয়ে জিতব শেখ হাসিনার কর্মীরা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনাকে যে হটাবে, আমরা তাকে হটাব।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারেক জিয়া রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে বিএনপি চালায়। তারেক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। জনগণ তারেককে অসহযোগিতা করবে। বিএনপির বিরুদ্ধে অসহযোগ করবে। তারেক বলেছে বিদ্যুতের বিল বন্ধ করে দেবে। গ্যাসের বিল বন্ধ করে দেবে। যারা বন্ধ করতে যাবে তাদের বিদ্যুতের, পানির ও গ্যাসের লাইন কেটে দেওয়া হবে। যদি তারা ব্যংককে লেনদেনে বন্ধ করতে চায়। ব্যাংক তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft