‘মানুষ বলে অনেক কাজ করেছেন, এমনি ভোট দেবো’
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৫ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, মানুষ সন্তুষ্ট হলেও আমি সন্তুষ্ট না। আমি মানুষের মন জয় করতে চাই। যেন মৃত্যুর পর মানুষ আমার জন্য একটু কাঁদে। মানুষ আমাকে বলে আপনি অনেক কাজ করেছেন। আপনাকে এমনি ভোট দেবো। 

শনিবার বিকেলে ফতুল্লার দক্ষিণ কায়েমপুরে নির্বাচনী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, কাশিপুর ঘুরে একটা দাবি পেয়েছি দেড় হাজার ফুটের একটা ড্রেন। এটা আমাদের একজন চেয়ারম্যান বা মেম্বারই করতে পারে। আমি কাজ করেছি, মানুষ হ্যাপি।

নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মেয়র আইভী নামবেন কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না মাঠে নেই বা নামেনি। আওয়ামী লীগের প্রার্থীর জন্য মাঠে নামা উচিত। হয়ত নামবে সামনে। হয়ত কোনো কাজে ব্যস্ত, মানুষের অনেক প্রবলেমও তো থাকে। আমার জন্য আমার এলাকায় আমার যে কর্মী আছে তাদের পরিবার ভোট দিলেই সাড়ে তিন লাখ ভোট পাবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft