গাইবান্ধায় পুকুর থেকে মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৬:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে ধীরেন্দ্র নাথ সাহা (৬০) নামের এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের কুন্দ নাকাই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ধীরেন্দ্র নাথ সাহার বাড়ি একই উপজেলার ছোট নারায়ণপুর গ্রামে। তিনি হৃদয় চন্দ্র সাহার ছেলে। 

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বলেন, পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয় এরাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে আসল রহস্য জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft